সফট এক্সপো-তে ক্লাউড স্টোরেজ উদ্বোধন করলো গ্রামীণফোন

৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৮  
বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফট এক্সপো-তে নিজস্ব ‘ক্লাউড স্টোরেজ’ সেবা চালু করলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। মেলার দ্বিতীয় দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ২ নং হলে গ্রামীণফোনের প্যাভিলিয়নে এই সেবাটির উদ্বোধন করেন মেলার আহ্বায়ক এবং বেসিস-এর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিজনেস অপারেশন ডিভিশনের মাহমুদ হোসেন, গ্রামীণ ফোনের ইপিও মোঃ সাব্বির প্রমুখ। প্যাভিলিয়নে গ্রামীণফোনের নানা আইটি সল্যুশন বিশেষ করে স্মার্ট ট্রাকিং, আইওটি সল্যুশন প্রদর্শন করা হয়।